,

৬ জানুয়ারি মাশরাফির মুখোমুখি সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : আসন্ন ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কা সিরিজের জন্য ইতিমধ্যেই অনুশীলন ক্যাম্প শুরু হয়ে গেছে বাংলাদেশ দলের। এই সিরিজ উপলক্ষে ঘোষিত ৩২ সদস্যের প্রাথমিক দল থেকে চূড়ান্ত দল ঘোষণা হতে পারে ৭ জানুয়ারি।

তার আগে ৬ জানুয়ারি একটি দিবা-রাত্রির প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবি লাল একাদশ ও বিসিবি সবুজ একাদশ নামে দুটি দলের মধ্যে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচে মাশরাফি বিন মুর্তজার মুখোমুখি হবেন সাকিব আল হাসান।

চূড়ান্ত দল ঘোষণার পর ৯ জানুয়ারি হবে আরেকটি ম্যাচ। জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন মঙ্গলবার এসব তথ্য জানান। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের জন্য নির্বাচকরা শেষপর্যন্ত ১৭ থেকে ১৮ জনকে বেছে নেবেন। বাকিরা নেমে যাবেন বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) খেলতে। ৯ জানুয়ারি শুরু হবে প্রথম শ্রেণির ক্রিকেটের দ্বিতীয় আসরটি।

বুধবার জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন সহকারী কোচ রিচার্ড হ্যালসল ও স্পিন বোলিং কোচ সুনীল যোশি।

পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ যোগ দেবেন আরো দুই দিন পর। খালেদ মাহমুদ সুজনের আশা করছেন ৫ জানুয়ারির মধ্যে সব কোচিং স্টাফ দলে যোগ দেবেন। আগামী ১৫ জানুয়ারি মিরপুরে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। সিরিজের অন্য দল শ্রীলঙ্কা।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে