,

কোহলিদের কোচ হলেন গ্যারি কারস্টেন

news-image

স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিল আইপিএলে কোহলিদের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দায়িত্ব নিচ্ছেন সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক গ্যারি কারেস্টেন। এমন কি বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নিয়ে পারেন এমন খবরও শোনা গিয়েছিল। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে মেন্টর এবং ব্যাটিং কোচ হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দলে যোগ দিয়েছেন কারস্টেন।

আইপিএলের আগামী আসরে বোলিং ডিপার্টমেন্টকে চাঙ্গা করতে সদ্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া আশিষ নেহারাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। আর দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের কিংবদন্তি সাবেক স্পিনার ডেনিয়েল ভেট্টোরি।

এর আগে ২০১৫ থেকে দিল্লি ডেয়ারডেভিলসের কোচ হিসেবে কাজ করেছেন কারস্টেন। বর্তমানে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ খেলা দল হোবার্ট হ্যারিকেন্সের সঙ্গে কাজ করছেন তিনি।

উল্লেখ্য, আইপিএলের এগারোতম আসরের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো আগামী ৪ জানুয়ারি ধরে রাখা ক্রিকেটারদের তালিকা দেওয়ার শেষ সময় পাচ্ছে। সেটি প্রকাশের পর আগামী ২৭ ও ২৮ জানুয়ারি নিলাম অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে