রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফি-সাকিব যখন কোচ

news-image

স্পোর্টস ডেস্ক : হাথুরুসিং চলে যাওয়ার পর কোচহীন হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ত্রিদেশীয় সিরিজ দরজায় কড়া নাড়লেও এখনও সাকিব-তামিমদের যোগ্য কোচনিয়োগ দিতে পারেনি বিসিবি। যে কারণে সিনিয়র ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসানের উপরই ভরসা করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

নতুন বছরে বাংলাদেশ ক্রিকেট দলের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে বছরের শুরুর দিনে নিজের ব্যক্তিগত অফিসে মাশরাফি-সাকিবকেডাকেন পাপন সাহেব। তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের বিসিবি সভাপতি বলেন, ‘কোচ না থাকায় মাশরাফি-সাকিবকে নিয়ে বসেছিলাম। নতুন বছরে তাদের পরিকল্পনা নিয়ে আলাপ করেছি। কোচের দায়িত্ব আমি দলের সিনিয়র ক্রিকেটারদের উপরই ছেড়ে দিয়েছি। কাজেই ধরে নেন এবার খেলোয়াড়রাই কোচ।’

কোচ নিয়োগের জন্য কয়েকজনের সঙ্গে আলাপও করেছে বিসিবি। কিন্তু চূড়ান্ত করতে পারেনি। তবে ত্রিদেশীয় সিরিজে না হলেও তারপরেই বিদেশি কোচ নিয়ে আসা হবে বলে জানান বিসিবি বস।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা