শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ান গেমসে সাকিব আল হাসান

asin gameএশিয়ান গেমসের মতো বড় আসরে বাংলাদেশ বরাবরই আন্ডারডগ। তবে ২০১০ সাল থেকে নতুন ইভেন্ট হিসেবে ক্রিকেট যুক্ত হওয়ায় এখন বাংলাদেশেরও একমাত্র লক্ষ্য থাকে এই ইভেন্টে সোনা জয়। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত দক্ষিণ কোরিয়ার ইনচনে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্ট নিয়ে তাই সোনা জয়ের স্বপ্ন এঁকেছে বাংলাদেশ…
নতুন খবর হল, এশিয়ান গেমসের দলে এবার যুক্ত হয়েছেন সাকিব আল হাসান ও রুবেল হোসেন। রুবেল প্রথমে ঘোষিত দলে ছিলেন না। নিষেধাজ্ঞার কারণে ছিলেন না সাকিবও। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এখন আর তাঁকে দলে পেতে কোনো বাঁধা নেই।
বাংলাদেশ এশিয়ান গেমস ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন। ২০১০ এশিয়াডে আফগানিস্তানকে হারিয়ে স্বর্ণপদক জিতে বাংলাদেশ। সেবার দলটা আনকোরা ছিল। পদক ধরে রাখার জন্য এবার তাই পূর্ণশক্তির দল পাঠাচ্ছে বিসিবি ও বিওএ, সাকিব ও রুবেলকে পেয়ে যা আরও শক্তিশালী হল। একাদশে তাই নিশ্চিতভাবেই দলের সেরা দুই অস্ত্রকে পাচ্ছে বাংলাদেশ। উল্লেখ্য, বাংলাদেশ ছাড়া অপর দুটি টেস্ট খেলুড়ে পাকিস্তান ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দল পাঠাবে এবং ভারত গতবারের মতো এবারও দল পাঠাবে না।
ওদিকে বোলিং একশনে নিয়ে আইসিসি কর্তৃক সন্দেহ প্রকাশ করার কারণে এশিয়ান গেমসে খেলতে পারছেন না স্পিনার সোহাগ গাজী ও পেসার আল-আমীন হোসেন। আর নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম বিয়ের কারণে যাচ্ছেন না দলের সাথে। গেমসের নির্ধারিত ২০ ওভারের ক্রিকেটে তাই বাংলাদেশের অধিনায়কত্ব করবেন দেশসেরা পেসার মাশরাফি বিন মুর্তজা।
এশিয়ান গেমসের বাংলাদেশ দল- মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মোঃ মিঠুন, শামসুর রহমান, সাকিব আল হাসান, শুভাগত হোম চৌধুরী, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, আরাফাত সানি, মুক্তার আলী, রুবেল হোসেন, তাসকিন আহমেদ

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা