রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তামিমের পাঁচ লক্ষ টাকা জরিমানা

news-image

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন উইকেট নিয়ে বাজে মন্তব্য করায় জাতীয় দলের ওপেনার তামিম ইকবালকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার এক সংবাদ সম্মেলনে একথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় পাপন আরও জানান, তামিমের জরিমানার অংক আরও বাড়তে পারে।

সদ্যই শেষ হওয়া বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ছিলেন তামিম। আর রংপুর রাইডার্স ও কুমিল্লার মধ্যকার একটি ম্যাচ শেষে ড্যাশিং এ ব্যাটসম্যান উইকেটকে ‘জঘন্য’ বলেছিলেন।

শুধু জরিমানা করাই নয়, তামিম ইকবালকে একই সঙ্গে ভবিষ্যতের জন্য সতর্কও করে দেয়া হয়েছে। উইকেট নিয়ে তামিম যেসব কথা বলেছেন, সেগুলোকে বাংলাদেশ ক্রিকেটের জন্য ক্ষতিকর হিসেবে উল্লেখ করেন বিসিবি সভাপতি।

নাজমুল হাসান পাপন বলেন, ‘তামিমের কথাবার্তা বাংলাদেশ ক্রিকেটের জন্য ক্ষতিকর।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা