সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায়  বছরের প্রথম দিনে  বই পেল শিক্ষার্থীরা

news-image
আখাউড়া প্রতিনিধি আখাউড়ায় বিনা মূল্যে পাঠ্য বই বিতরণ উপলক্ষে ‘বই উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পৌরশহরের নাছরীননবী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইউএনও মোহাম্মদ শামছুজ্জামান ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল আলীম রানা, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. লুৎফুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মনির হোসেন, প্রধান শিক্ষক হাসিনা বেগম প্রমুখ। নতুন বই হাতে পেয়ে উচ্ছাসে মেতে উঠে শিক্ষার্থীরা।
পরে নাছরীন নবী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শওকত আকবর খান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।
এদিকে বছরের প্রথম দিন খড়মপুর কল্লা শহীদ (র.) দাখিল মাদরাসার সভাপতি আবুল হাসেন খান খাদেম অতিথিদের নিয়ে ছাত্রছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করেন। এসময় বক্তব্য রাখেন সাংবাদিক হান্নান খাদেম, মাদরাসা সুপার মাওলানা কেফায়েতুল্লাহ, কমিটির সদস্য মো. আফজাল হোসেন, শিক্ষক জিয়াউল হক উজ্জল প্রমুখ।
এছাড়া উপজেলার শাহপীর কল্লা শহীদ উচ্চ বিদ্যালয়, দেবগ্রাম  সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ বছর আখাউড়ায় প্রাথমিক বিদ্যালয়ে সোয়া ১ লক্ষ এবং মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসায় প্রায় আড়াই লক্ষ বই বিতরণ করা হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা