নাসিরনগরে চার দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি শুরু
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : টেকনিক্যাল কাজ করি টেকনিক্যাল বেতন স্কেল চাই’ শ্লোগান নিয়ে নাসিরনগরে পদমর্যাদাসহ ৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আজ সোমবার(১ জানুয়ারি) সকাল থেকে উপজেলার স্বাস্থ্য সহকারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মবিরতি পালিত হয়।
জানা যায়, বেতন স্কেলসহ টেকনিক্যাল পদমর্যাদা, মূল বেতনের ৩০ শতাংশ মাঠ-ভ্রমন ভাতা, ঝুঁকি ভাতা, প্রতি ৬ হাজার জনসংখ্যার বিপরীতে একজন স্বাস্থ্য সহকারী নিয়োগ ও ১০ ভাগ পোষ্য কোটা প্রবর্তনের দাবিতে এ কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করা হয়। ঘোষিত দাবি না মানা হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সহকারীরা।
স্বাস্থ্য সহকারীরা জানায়, ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এই দাবিগুলো বাস্তবায়নের ঘোষণা দেয়। ঘোষণার পরেও দাবিগুলো এতদিন বাস্তবায়ন না হওয়ায় তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে। এতে উপজেলার স্বাস্থ্য সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। উপজেলার ১৬ টি টিকা দান কেন্দ্রে স্বাস্থ্য সেবা বন্ধ রয়েছে। উপজেলার ৪৫ জন স্বাস্থ্য সহকারি স্বাস্থ্য সেবাদান থেকে বিরত রয়েছেন ।
কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন নাসিরনগর উপজেলা শাখার আহবায়ক মো:শরীফ উদ্দিন, যুগ্ম আহবায়ক মো: মাসুক মিয়া, জহিরউদ্দিন আহমেদ,জুলহাস শাহ,আল-মাউস,রতীন্দ্র সরকার,সৈয়দা মুসলিমা বেগম,সেলিনা বেগম,তাহমিনা বেগম,ফজল ভূইয়া,মোজাম্মেল হক,স্বপন দাস,সুরঞ্জন দেবনাথ,পলাশ রায়,নজরুল ইসলাম,ছোয়াব মিয়া,সৈয়দ মোখলেছুর রহমান,এইচ এম জাহিদ,নাছিরুল হক,দেবু দেবনাথ,বিজয় সূত্রধর,নিলীমা রায়,জাকিয়া চৌধুরী প্রমুখ।











