রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে বই উৎসব : নতুন বই পেয়ে শিক্ষার্থীরা বাড়ি ফিরেছে খুশি মনে

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : নববর্ষের প্রথম দিন আনন্দময় পরিবেশে সারাদেশের ন্যায় নাসিরগরে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রিদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপূস্তক উৎসব দিবস পালিত হয়েছে। নতুন বছরের প্রথম দিনেই উৎসব মূখর পরিবেশে ছাত্রছাত্রিদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে।

বই বিতরণকে কেন্দ্র করে সারা নাসিরনগর উপজেলার প্রাথমিক ,এতেদায়ী মাদ্রাসা,সিনিয়র মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপচেপড়া ভীড়। আজ সোমবার (১ জানুয়ারি)নাসিরনগর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ছাত্রছাত্রিদের হাতে বই তুলে দিয়ে এ কর্মসূচীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি আকতার হোসেন ভুইয়ার সভাপতিত্বে প্রধান শিক্ষক এবিএম সালেমের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা,সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া,রবিউল আলম,মশিউর আলম।বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শাখাওয়াত হোসেন ভুইয়া ও কমিটির সদস্য ও ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান প্রমূখ।

এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য,অভিভাবক,শিক্ষক ও শিক্ষার্থীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা