বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে ‘অদ্বৈত মেলা’

news-image

বাংলা ভাষার অমর কথাশিল্পী অদ্বৈত মল্লবর্মণের জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী ‘অদ্বৈত মেলা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সোমবার (১ জানুয়ারি) বিকেল ৪টায় মেলার উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। তিতাস আবৃত্তি সংগঠনের আয়োজনে ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এই মেলা শুরু হচ্ছে। মেলাটি চলবে ৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল পর্যন্ত।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক শাহ্ মোহাম্মদ মুতাসিম বিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম,বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ সাংগঠনিক সম্পাদক কাজি মাহতাব। মেলায় প্রতিদিই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক বাছির দুলাল বলেন, বাংলা ভাষা ও সাহিত্যের অমর কথাশিল্পি অদ্বৈত মল্লবর্মণকে স্মরণ করে গত ৫ বছর যাবত ভারত-বাংলাদেশের বিশিষ্টজনদের উপস্থিতিতে অদ্বৈতমেলার আয়োজন করে আসছি। অদ্বৈত মেলা মূলত লোকজ মেলায় পরিণত হয়েছে।

এ জাতীয় আরও খবর

বেবি বাম্পে নতুন লুকে দীপিকা, মুগ্ধ ভক্তরা

জমি দখলের অভিযোগে চাচার বিরুদ্ধে মুখ খুললেন ন্যানসি

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন বিবার-শাকিরারা

জুলাইকে অসম্মান করলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি শফিকুরের

খোরশেদা বানুর মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

স্বর্ণের দাম আরও কমল, ভরি এখন ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

লামায় পাহাড়ধসে প্রাণ গেল একই পরিবারের ৩ জনসহ ৫ জনের

গোল্ডেন বুটের দৌড়ে চার তারকার রোমাঞ্চ

বৈশ্বিক নিরাপত্তায় জোরালো সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

হরমুজে হামলা থামাতে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্প–ইস্যুতে তদন্তের মুখে ইনফান্তিনো?