,

চীনে ভারী বর্ষণে সাত জনের মৃত্যু

প্রবল বৃষ্টিপাতে চীনের সিচুয়ান প্রদেশে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে এবং ছয়টি শহরের দুই হাজার বাড়ি হেলে পড়েছে। গত রোববার প্রাদেশিক বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের বরাত দিয়ে এসব খবর জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। গত শুক্রবার থেকে শুরু হওয়ার ভারী বৃষ্টিপাতে সিচুয়ানের অধিকাংশ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার পর্যন্ত ২৩ হাজার তিনশ’ লোককে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেয়া হয়েছে এবং বিচ্ছিন্ন হয়ে পড়া ৬০৪ জনকে উদ্ধার করা হয়েছে। প্রবল বৃষ্টিতে সিচুয়ানের ২,৬৯৪ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত এবং কয়েক হাজার গবাদি পশু মারা গেছে। এরইমধ্যে দেশটির আবহাওয়া কেন্দ্র থেকে সিচুয়ানে আবারো ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ