সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাপন খুব চালাক : হাথুরুসিংহে

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজমুল হাসান পাপনকে ‘খুবই চালাক’ বলে অভিহিত করেছেন শ্রীলঙ্কার জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

খেলাধূলা বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে টাইগারদের সদ্য সাবেক কোচ এ মন্তব্য করেন। ‘পাপন বলেছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সাকিব আল হাসানের বিশ্রামের সিদ্ধান্ত আপনার চাকরি ছাড়ার অন্যতমন কারণ ছিল’- ক্রিকবাজের প্রশ্নে হাথুরুসিংহে ওই মন্তব্যটি করেন।

হাথুরুসিংহে বলেন, এটি মোটেও সত্যি নয়। মিস্টার নাজমুল হাসান (পাপন) খুবই চালাক এবং বুদ্ধিমান মানুষ। তিনি অবশ্যই অন্য কোন উদ্দেশ্যে নিয়ে এ কথা বলেছেন। হয়তো সাকিবকে রাগিয়ে দেয়ার জন্যই তিনি এটা বলেছেন। এখন সাকিবকে টেস্ট অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য নিয়েই পাপন এসব বলেছেন। এসব ব্যাপার সামলানোর ক্ষেত্রে তিনি অনেক বুদ্ধিমান।

‘ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছেন। বিদেশে শ্রীলংকাকে। চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনালেও পৌঁছেছিলেন। সবকিছুই ঠিকঠাকই চলছিল। তাহলে কী কারণে বাংলাদেশের দায়িত্ব ছাড়লেন?’ – এই প্রশ্নের উত্তরে হাথুরুসিংহে বলেন, আমার মনে হয়েছে নিজের সক্ষমতা অনুযায়ী তাদের সেরা জায়গায় আমি পৌঁছে দিয়েছি। আর শ্রীলংকা আমাকে মোট চারবার কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে। আমি জীবনের এমন একটা মুহূর্তে এসে পৌঁছেছি যে পরিবার ছেড়ে দীর্ঘ সময় আমার পক্ষে থাকা সম্ভব নয়। আমার স্বপ্ন ছিল শ্রীলংকার কোচ হওয়া। আর এটাই ছিল সঠিক সময়। তারা (শ্রীলংকা) সঠিক পথে যাচ্ছে না। আমার মনে হয়েছে চ্যালেঞ্জ নেয়ার এটিই সঠিক সময়।

কোচ হিসেবে আপনার সবচেয়ে স্মরণীয় মুহূর্তে কী– এমন প্রশ্নের উত্তরে হাথুরু বলেন, একদিন আমি সিডনির ওয়েস্টফিল্ড শপিং সেন্টারের পারামাত্তা এলাকায় হাঁটছিলাম। হঠাৎ একটি লোক এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি খুবই বিস্মিত হলাম এবং তাকে দূরে ঠেলে দিলাম। পরে সেই লোকটি বললো, ‘আমি বাংলাদেশি। তুমি যা করেছো তাতে অফিসে আমি মাথা উঁচু করে চলতে পারি।’ বাংলাদেশ ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে ভূমিকা রাখতে পেরেছি এ বিষয়টাই অনেক আনন্দ দেয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা