সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদোর মুকুটে আরও দুটি পালক

news-image

স্পোর্টস ডেস্ক : গোটা ক্যারিয়ারে সব মিলিয়ে কতগুলো ট্রফি জিতেছেন, তার সঠিক সংখ্যা হয়তো ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেও জানেন না। শুধু ২০১৭ সালেই রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন পাঁচটি শিরোপা। এছাড়া বর্ষসেরার বড় দুটি পুরস্কার ‘দ্য বেস্ট’ ও ‘ব্যালন ডি’অর’ ট্রফি উঠেছে তার হাতে। সোনায় মোড়ানো বছরের বিদায়লগ্নে এসে একই দিনে আরও দুটি পুরস্কার জিতলেন রোনালদো।

বিশ্বের ২৬টি বার্তা সংস্থার ভোটে লুইচ হ্যামিল্টন ও রজার ফেদেরারের মতো অন্য খেলার মহাতারকাদের হারিয়ে ইউরোপের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন রিয়ালের পর্তুগিজ ফরোয়ার্ড।

বৃহস্পতিবার রাতে দুবাই থেকে আসে আরেকটি সুখবর। টানা দ্বিতীয়বারের মতো গ্লোব সকার অ্যাওয়ার্ডের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার

জিতেছেন রোনালদো। দুবাইয়ে জমকালো অ্যাওয়ার্ড নাইটে তিনি নিজে অবশ্য উপস্থিত হতে পারেননি। তবে ভিডিও লিংকে ইতালির সাবেক তারকা আলেসান্দ্রো দেল পিয়েরোর কাছ থেকে নিজের পুরস্কারটি বুঝে নেন রোনালদো।

দেল পিয়েরো মজা করে তার কাছে জানতে চেয়েছিলেন, এত পুরস্কার রাখার মতো জায়গা তার শোকেসে আছে কিনা? হাসতে হাসতেই রোনাল্ডোর জবাব, ‘চিন্তা করো না বন্ধু, অনেক জায়গা আছে। এটা আমার জন্য বিশেষ মুহূর্ত। পুরস্কারটি পেয়ে ভালো লাগছে। কোচ, সতীর্থ এবং রিয়াল মাদ্রিদকে ধন্যবাদ। যারা আমাকে ভোট দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আগামী বছরও একই কাজ করবেন!’

গ্লোব সকারের অনুষ্ঠানটা হয়ে উঠেছিল রিয়ালময়। সেরা কোচের পুরস্কার জিতেছেন জিনেদিন জিদান। সেরা ক্লাব নির্বাচিত হয়েছে রিয়াল। আর লা লীগা পেয়েছে সেরা লীগের স্বীকৃতি। এমনকি সেরা এজেন্টের পুরস্কারও উঠেছে রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেসের হাতে।

এছাড়া বর্ণাঢ্য ক্যারিয়ারের জন্য বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন ইতালি ও স্পেনের দুই সাবেক তারকা ফ্রান্সেসকো টট্টি ও কার্লোস পুওল। ওয়েবসাইট।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা