সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃষ্টিতে পণ্ড অ্যাশেজের চতুর্থ টেস্ট

news-image
স্পোর্টস ডেস্ক : মেলবোর্নে বৃষ্টি বাধায় পড়েছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট। চতুর্থ দিনে মধ্যাহ্ন বিরতির পর বৃষ্টির কারণে দুই দফায় বন্ধ হয়েছে খেলা। সর্বশেষ খেলা বন্ধ হবার পর ২ উইকেটে ১০৩ রান নিয়ে ড্রেসিংরুমে ফিরেছে অস্ট্রেলিয়া।
প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ডেভিড ওয়ার্নার অপরাজিত আছেন ৪০ রানে। তার সঙ্গে ব্যাট করছেন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্টিভেন স্মিথ। তিনি আছেন ২৫ রানে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ক্যামেরুন বেনক্রফট আর ডেভিড ওয়ার্নার উদ্বোধনী জুটিতে তুলেছেন ৫১ রান। ২৭ রান করে বেনক্রফট ক্রিস ওসকের বলে বোল্ড হলে ভেঙেছে এই জুটিটি।
এরপর উসমান খাজাও বেশিদূর এগুতে পারেননি। চলতি অ্যাশেজে আরও একবার ব্যর্থ হয়ে ১১ রানে সাজঘরে ফিরেছেন এই ব্যাটসম্যান। তার উইকেটটি নিয়েছেন জেমস অ্যান্ডারসন।
এর আগে, ৯ উইকেটে ৪৯১ রান নিয়ে খেলতে নামা ইংল্যান্ড পুঁজিটা আর বড় করতে পারেনি। জেমস অ্যান্ডারসন দিনের প্রথম বলেই প্যাট কামিন্সের শিকার হয়েছেন। এতে অ্যালিস্টার কুকের ইনিংসটি আটকে গেছে ২৪৪ রানেই। ৪০৯ বলের হার না মানা ইনিংসে ২৭টি বাউন্ডারি হাঁকান ইংলিশ এই ওপেনার।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা