মানবমুক্তির একমাত্র পথ হচ্ছে সমাজতন্ত্র

news-image

বাংলাদেশের রাষ্ট্রীয় ও জাতীয় ক্ষেত্রে প্রতিনিয়ত সমাজতন্ত্রের প্রয়োগ ও চর্চা চালিয়ে যেতে হবে। গতকাল ২৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আমতলী বাজারে মহান অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপন উপরক্ষে এক সমাবেশে এ আহ্বান জানানো হয়। পরে বিরাট এক লাল পতাকা মিছিলে তরঙ্গায়িত হয় বিজয়নগরের রাজপথ। সাড়া জাগানো কর্মসূচি থেকে বলা হয়, মানবমুক্তির একমাত্র পথ হচ্ছে সমাজতন্ত্র। সমাজতন্ত্র অলীক কল্পনার কোনো বিষয় নয়, সমাজতন্ত্র হচ্ছে বাস্তব। সমাবেশে আরো বলা হয়, একশ’ বছর আগে রুশ বিপ্লবের মধ্য দিয়ে তা বাস্তবে প্রয়োগ হয়েছিল।

রুশ বিপ্লবের অনুপ্রেরনা নিয়েই বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তারই ফল হিসাবে বাহাত্তরের সংবিধানের চার মূলনীতিতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। বক্তারা আরো বলেন, আজ দেশের অর্থনীতিতে পুঁজিবাদের দাপট। ফলে দেশের নিয়ন্ত্রন চলে গেছে লুটেরাদের হাতে। এতে সৃষ্ট হচ্ছে গ্রাম-শহরের মধ্যে ব্যাপক বৈষম্য।

উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছে জনগণ। সমাজতন্ত্রের প্রয়োগ করতে না পারলে দেশে গণতন্ত্রও বিকশিত হবে না। সমাবেশে আরো বলা হয়, মহান অক্টোবর বিপ্লবের প্রণোদনা মানব সভ্যতাকে এগিয়ে নিয়েছে কয়েক শতাব্দী। শুধু রাশিয়ায় নয়, এ বিপ্লবের উত্তরাধিকার সমগ্র মানবজাতি। অক্টোবর বিপ্লবই প্রথম দেখিয়েছে শ্রমজীবি মানুষ কিভাবে বিপ্লবের মধ্য দিয়ে তার অধিকার অর্জন করতে পারে। নিজস্ব রাষ্ট্রশক্তি প্রতিষ্ঠিত করতে পারে। এই বিপ্লব ইতিহাসের দায় পালন করেছে, মানবসভ্যতায় নবদিগন্তের সূচনা করেছে, তার অভিঘাত কোনকালেই শেষ হবে না। অক্টোবর বিপ্লব ইতিহাসের অনিবার্যতা, পুঁজিবাদ নয়, সমাজতন্ত্রই মানবমুক্তির একমাত্র পথ।

বিজয়নগর ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মাঝে বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এড. আকছির এম চৌধুরী, ওয়ার্কার্স পার্টির নেতা সঞ্জয় রায় পোদ্দার, অপূর্ব দেব, আলী আকাশ, রায় মোহন চৌধুরী প্রমুখ।

সমাবেশ শেষে কয়েকশ’ মানুষ কাস্তে-হাতুড়ি খচিত লাল পতাকা ও বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিলে অংশ নেয়। মিছিলটি বিজয়নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম