সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দলের সঙ্গে কোহলি দম্পতির প্রথম সফর

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতীয় দলের অধিনায়কত্বে ফিরেছেন বিরাট কোহলি। শুভ পরিণয় শেষে মি. ও মিসেস কোহলি দক্ষিণ আফ্রিকার পথে রওনা হয়েছেন। বিয়ের পর টিম ইন্ডিয়ার সঙ্গে এটি আনুশকা শর্মা কোহলির প্রথম সফর। ২৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ না জেতা ভারত এবার সেই অতৃপ্তি ঘোচাতে চায়। গত রাতে দলের সঙ্গেই সফর শুরু করেছেন বিরাট ও আনুশকা।

কোহলির অনুপস্থিতিতে দেশের মাটিতে আরও একটি সফল সিরিজ শেষ করেছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছে রোহিত শর্মার দল। তবে ভারতীয় দলের জন্য দুশ্চিন্তার খবর শিখর ধাওয়ানের ইনজুরি। পায়ের ইনজুরিতে প্রথম টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছেন এই বাঁহাতি ওপেনার। দক্ষিণ আফ্রিকার মাটিতে আগামী ৫ জানুয়ারি শুরু হবে প্রথম টেস্ট।

তিন সপ্তাহ ধরে ক্রিকেট ছেড়ে দূরে রয়েছেন কোহলি। ১১ ডিসেম্বর ইতালিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে দিল্লি ও মুম্বাইয়ে দুটি বিবাহোত্তর অনুষ্ঠান আয়োজন করেছেন কোহলি দম্পতি। তবে এ নিয়ে মোটেই চিন্তিত নন কোহলি। দেশ ছাড়ার আগে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে ক্রিকেটের বাইরে ছিলাম। ক্রিকেটে ফিরে আসাটা একেবারেই কঠিন নয়। এটা তো আমার রক্তে মিশে রয়েছে।’ নতুন বছরের শুরুটা কেপটাউনেই কাটাবেন নবদম্পতি। তবে এক সপ্তাহ পর শুটিংয়ের কাজে ভারতে ফিরে আসার কথা রয়েছে আনুশকার।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা