,

কম্বল বিতরণ

news-image
লেডিস ক্লাবের উদ্যোগে সদর উপজেলার মজলিশ ইউনিয়নের মজলিশপুর পশ্চিমপাড়া আশ্রয়ন প্রকল্পের ৪০টি পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেন ব্রাহ্মণবাড়িয়া লেডিস ক্লাবের সভাপতি আঞ্জুমান আফরোজ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর সহধর্মিনী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সহধর্মিনী,সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা প্রশাসক কার্যালয়ের ডিআরআরও মেহের নিগার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুল আলম, মজলিশপুর ইউপি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে লেডিস ক্লাবের সভাপতি আঞ্জুমান আফরোজ দুঃস্থ ও অসহায় মানুষের কল্যানে সমাজের বিত্তবানদেরকে এগিয়ে আসার আহবান জানান। তিনি আশ্রয়ন প্রকল্পের পুকুর, রাস্তাঘাটসহ যাবতীয় উন্নয়নমূলক কাজ করার আশ্বাস দেন এবং ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে বলে  আশাবাদ ব্যক্ত করেন।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে