সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলাকে দ্রুত ভিক্ষুক মুক্ত করার কাজ চলছে-জেলা প্রশাসক

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলাকে দ্রুত ভিক্ষুক মুক্ত করার কাজ চলছে। তিনি আরও বলেন বর্তমানে পর্যায় ক্রমে প্রতিটি উপজেলার ইউনিয়নে ইউনিয়নে এখন ভিক্ষুক মুক্ত করা হচ্ছে। এসময় তিনি ভিক্ষুকদের পূর্ণাবাসনের দায়িত্ব সবাইকে নিতে আহবান জানান। এসময় তিনি আরও জানান ভিক্ষুকরা আমাদের সমাজেরই অংশ।

তিনি বুধবার বিকালে আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আশুগঞ্জে তিনটি ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত করা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তবে এই কথা বলেন। আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমিরুল কায়ছার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) শাহিনা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা মকবুল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আছির উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর, তারুয়া ও শরীফপুর এই তিন ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। পাশপাশি এই তিন ইউনিয়নে ভিক্ষুকদের পূর্ণাবাসনের জন্য ছাগল, হাসঁ মুরগি ও পিঠা বানানোর সরজ্ঞাম দিয়ে তাদের সহায়তা করা হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা