বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ৪ বাসে দুর্ধর্ষ ডাকাতি

news-image

গত সোমবার মাঝরাতে জেলার নাসিরনগর উপজেলা সরাইল, নাসিরনগর, হবিগঞ্জ মহাসড়কের দাঁতমন্ডল নামক স্থানে ঢাকা হতে হবিগঞ্জগামী ৪টি বাস গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

এর মাঝে লাকী এক্সপ্রেসের গাড়ী নং-১৪/৯৫২৩, ১৪/৪৩২৯, ১৪/৫৫৪৮ নাম্বারে তিনটি বাস গাড়ী ও আইমন নামক কোম্পানীর একটি বাস গাড়ী রয়েছে। ডাকাতরা ভোর রাতে রাস্তার উপর গাছ ফেলে পথরোধ করে।গাড়ীর ড্রাইভার, হেলপার, সুপারভাইজার ও যাত্রী সাধারণকে মারপিট করে নগদ টাকা, মোবাইল সেট ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়।

পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ আসা মাত্রই মুখোশধারী ডাকাত দল পালিয়ে যেতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ডাকাতের পিটুনীতে লাকী বাসের সুপারভাইজার আব্দুল্লাহ, ড্রাইভার ফরিদ,সুপারভাইজার রাসেলসহ আরও কয়েক জন যাত্রী মারাত্বক আহত হয়েছে।

লাকী এক্সপ্রেসের মালিক মোঃ মনসুর আহমেদ  জানান, এ সড়কে এক টানা তিনদিন যাবৎ শুধু লাকী এক্সপ্রেসের বাস ডাকাতে কবলে পড়ছে।