সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বক্সিং ডে টেস্টে ওয়ার্নারের টি-২০ স্টাইলে সেঞ্চুরি

news-image

স্পোর্টস ডেস্ক : এবারের অ্যাশেজে আর তেমন কিছুই বাকি নেই।প্রথম তিনটি ম্যাচ জিতে নিয়ে সিরিজটা নিজেদের করে নিয়েছে টিম অস্ট্রেলিয়া। অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্ট নিয়ে কথা-বার্তা চলছিল,অস্ট্রেলিয়া কি এবারো ইংল্যান্ডকে লজ্জায় ডুবাবে, নাকি ঘুরে দাঁড়াবে ইংলিশরা ?তবে আপাতত ভালো সংবাদ নেই ইংল্যান্ডের জন্য।

আজ (২৬ ডিসেম্বর) সকালে বক্সিং ডে টেস্টে টস জিতে ব্যাট করতে নেমেছে অস্ট্রেলিয়া। উদ্বোধনী ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার টি-২০ স্টাইলে সেঞ্চুরি হাঁকিয়েছেন। এটি তার টেস্ট ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরি।

১৩ বাউন্ডারি ও এক ছক্কায় ১০৩ রানের চোখ ধাঁধানো ব্যাটিং করে সাজঘরে ফিরেছেন ওয়ার্নার। অ্যান্ডারসনের বলে বেয়ারস্টোর তালুবন্দি হয়েছেন।

এখন ক্রিজে আছেন তৃতীয় টেস্টের জয়ের নায়ক অধিনায়ক স্টিভেন স্মিথ। তার ডাবল সেঞ্চুরির সুবাদেই ইংল্যান্ডের বিপক্ষে বিশাল জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ২৯ রান নিয়ে ব্যাট করছেন তিনি।

অপরপ্রান্তে আছেন শন মার্শ (১)।এর আগে সাজঘরে ফিরেন উসমান খাঁজা। ১৭ রান করেই স্টুয়াট ব্রডের বলে বেয়ারস্টোর তালুবন্দি হন তিনি।

অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১৭৭ রান।ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট সংগ্রহ করেছেন অ্যান্ডারসন, ব্রড ও ওকস।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা