ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মনবাড়িয়া : ব্রাহ্মনবাড়িয়ার বিজয় নগরে বৈশাখী আক্তার (৯) নামে এক শিশুকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার চম্পকনগর ইউনিয়নের ছতুরপুর গ্রামের তাজুল ইসলামের মেয়ে । ঘটনার ১২ দিন পর শিশুটির মা জেসমিন বেগম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

শিশুটির মা জানান সে গ্রামে তার দাদার বাড়িতে বেড়াতে গিয়েছিল। ঘটনার দিন সন্ধ্যায় তার মেয়েকে একই এলাকার আবিদ মোল্লার ছেলে নাদিম মিয়া (১৫) কৌশলে ডেকে নিয়ে বাড়ির কাছে বাশ ঝাড়ে তাকে ধর্ষন করে। সন্ধ্যায় বাড়ি ফিরতে দেরি হওয়ায় অনেক খোঁজাখুজির পর পাশের বাঁশঝাড়ে ধর্ষক তাদের তাকে দেখে সে পালিয়ে যায়।

এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা (এসআই) কবির হোসেন জানান , ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আনা হয়েছে। তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান এ ঘটনায় থানায় মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম