,

ভারতের বিরুদ্ধে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ

news-image

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথমার্ধে ভারতের বিরুদ্ধে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ। ৪২ মিনিটে শামসুন্নাহারে গোলে এগিয়ে বিরতিতে গেছে লাল-সবুজ জার্সিধারীরা।

স্বাগতিক মেয়েদের মুহুর্মুহু আক্রমণের পরও বাংলাদেশকে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৪২ মিনিট পর্যন্ত। এর আগে দুটি সহজ সুযোগও এসেছিল লাল-সবুজ জার্সিধারীদের সামনে। কিন্তু বাংলাদেশ সে সুযোগগুলো কাজে লাগাতে পারেনি।

কিশোরী ফুটবলারদের ফাইনাল ঘিরে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ৮/১০ হাজার লোক গ্যালারি থেকে গলা ফাটিয়ে সমর্থন দিয়েছেন আঁখি-মনিকারে।

প্রথম সহজ সুযোগটি এসেছিল ২২ মিনিটে। মারিয়ার মান্ডার ঠেলে দেয়া বল ধরে বক্সে ঢুকেছিলেন আনুচিং মগিনি। সামনে ভারতীয় গোলরক্ষক একা থাকলেও তাকে কাটাতে পারেননি আনুচিং। সে যাত্রা বেঁচে যায় ভারত।

ম্যাচের ৩২ মিনিটে বাঁ-দিক দিয়ে তহুরা খাতুন ভারতীয় ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শট নিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশের, তহুরার শট বাইরে চলে যায় দ্বিতীয় পোস্ট ঘেঁষে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে