সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়ালের বিপক্ষে মেসিই সেরা

news-image

স্পোর্টস ডেস্ক : শেষ হলো বছরের শেষ এল ক্লাসিকো। যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে উড়িয়ে বড়দিনের প্রস্তুতিটা দারুণভাবেই সারলো বার্সেলোনা। আর এ ম্যাচে একটি গোল করে বার্সার সেরা তারকা লিওনেল মেসি প্রমাণ করলেন রিয়ালের বিপক্ষে তিনিই সেরা।

রিয়ালের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে গত রাতে বার্সা লা লিগার ম্যাচে আতিথিয়েতা নিতে যায়। যেখানে দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে পেনাল্টি থেকে সফল একটি গোল আদায় করে নেন মেসি। এরই সঙ্গে রিয়ালের বিপক্ষে লিগে সর্বোচ্চ ১৭টি গোল করে সবাইকে ছাড়িয়ে গেলেন আর্জেন্টাইন অধিনায়ক।

স্প্যানিশ শীর্ষ লিগের এ খেলায় মেসি পেছনে ফেললেন তেমো জারা, গুইরমো গোরোসতিজা ও স্লিভেস্তেরে লোওয়ার মতো তারকাদের।

২০০৪ সালে বার্সা অভিষেকের পর এল ক্লাসিকো তথা রিয়ালের বিপক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে মেসি আগেই সবার ওপরে ছিলেন। আর এদিন আরেকটি গোল করে (২৫টি) নিজের রেকর্ড আরও ওপরে নিয়ে গেলেন। রিয়ালের কিংবদন্তি আলফার্ডো ডি স্টেফানো ১৮ গোল করে দ্বিতীয়স্থানে আছেন। ১৭ গোল করে রোনালদোর অবস্থান তৃতীয়।

এদিকে মেসি এ ম্যাচে অ্যালেক্সি ভিদালের করা শেষ গোলে আবার সহায়তা করেন। যেখানে বার্সার সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত রেকর্ড ২০০টি গোলে অ্যাসিস্ট করলেন তিনি।ছবি:সংগৃহীতচলতি মৌসুমে এক কথায় উড়ছেন মেসি। লিগে এখন পর্যন্ত ১৭ ম্যাচে সর্বোচ্চ ১৪টি গোল হলো তার। এছাড়া সব প্রতিযোগিতায় ২৫ ম্যাচে ১৮টি গোল করেছেন তিনি।

২০১৭ বছরটাও দুর্দান্ত কেটেছে মেসির। বার্সেলোনার হয়ে ২০১৭ সালে ৫০ গোল করেছেন মেসি। এর আগে আরও পাচবার এক পঞ্জিকাবর্ষে ৫০ গোল করার কীর্তি দেখিয়েছেন তিনি। ২০১২ সালে বার্সেলোনার হয়ে ৭৯ গোল ছিল মেসির।

মেসির কীর্তির পাশাপাশি উড়ছে বার্সাও। লিগে ১৭ ম্যাচে অপরাজিত বার্সা ১৪ জয় ও তিন ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা