সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক দলে ডাক পেলেন যাঁরা

news-image

স্পোর্টস ডেস্ক : জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজ, পরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে আজ ৩২ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্বাচক, এমনকি বিসিবির পরিচালনা বিভাগের প্রধান আগেই আভাস দিয়েছিলেন, নতুন মুখ থাকবে না এই দলে। কিন্তু স্কোয়াড ঘোষণার পর দেখা যাচ্ছে, প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন অন্তত তিন নতুন মুখ।

প্রাথমিক দলে ঠাঁই পাওয়া বেশির ভাগই জাতীয় দলের নিয়মিত মুখ। বাংলাদেশ দল থেকে ছিটকে পড়া খেলোয়াড়দের মধ্যে নতুন করে সুযোগ পেয়েছেন এনামুল হক-মোহাম্মদ মিঠুনরা। বিপিএলে ভালো করে এই দলে সুযোগ মিলেছে আবু হায়দার, আবু জায়েদ ও আরিফুল হকের। একেবারে নতুন মুখ হচ্ছেন সাদমান ইসলাম অনিক, বিপিএলে আলো ছড়ানো মেহেদী হাসান ও নাজমুল ইসলাম।

১১ পেসার, ৫ বিশেষজ্ঞ স্পিনার রাখা হয়েছে দলটাতে। ২৭ ডিসেম্বর ট্রেনার মারিও ভিল্লাভারায়নের অধীনে শুরু হবে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প। আজ বিসিবির পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানান, সর্বশেষ বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমান কোচিং স্টাফ চালিয়ে নেবে জানুয়ারিতে দেশের মাঠে হতে যাওয়া শ্রীলঙ্কা সিরিজ।

বাংলাদেশ প্রাথমিক দল:
মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, লিটন দাস, এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, সাদমান ইসলাম, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, আবু হায়দার, আবু জায়েদ, শুভাশিস রায়, রুবেল হোসেন, আবুল হাসান, কামরুল ইসলাম রাব্বী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, সানজামুল ইসলাম, আরিফুল হক, মেহেদী হাসান ও সাইফউদ্দিন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা