,

ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত 

news-image
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মহিলা কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  সকাল ১১টায় জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে দিনব্যাপী এ খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি আঞ্জুমান আফরোজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুক্তি খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস, নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার, নুসরাত লায়লা নীরা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা খানম নিশাত।
কাবাডি খেলায় ব্রাহ্মণবাড়িয়ার চারটি উপজেলার পাঁচটি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ২৭/১৫ পয়েন্টে ব্রাহ্মণবাড়িয়া আলিয়া মাদ্রাসাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিকেলে  প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে