,

ট্রিপল সেঞ্চুরি থেকে ৫ রান দূরে ফিরলেন নাসির

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরির কাছাকাছি গিয়েও পারলেন না নাসির হোসেন। মাত্র ৫ রানের আক্ষেপ নিয়ে তাকে ফিরে যেতে হলো সাজঘরে।

জাতীয় ক্রিকেট লিগে বরিশালের ৩৩৫ রানের জবাবে গতকাল শুক্রবার ৫৭০ রান তুলে তৃতীয় দিন শেষ করে রংপুর। ২৭০ রানে অপরাজিত ছিলেন নাসির। তাই শনিবার সবার চোখ ছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের দিকে। না, কাছাকাছি গিয়েও পারলেন নাসির।

এদিন ২৯৫ রানে বরিশালের অভিষিক্ত বোলার লিংকন দে সঞ্জয়ের বলে পুল করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

২০০৬-০৭ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে বরিশাল বিভাগের হয়ে সিলেট বিভাগের বিরুদ্ধে সর্বোচ্চ অপরাজিত ৩১৩ রানের ইনিংস খেলেছিলেন রকিবুল হাসান। এদিন নাসিরের সামনে সুযোগ এসেছে রকিবুলকে টপকে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরের মালিক হওয়ার। তবে পারলেন না নাসির। ৩০০ থেকে মাত্র ৫ রান দূরে থাকতে তিনি ফিরলেন সাজঘরে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে