রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোরের ছক্কাবৃষ্টিতে সিরিজও ভারতের

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্দোরে আবহাওয়ার প্রতিবেদনে আর যাই হোক, ছক্কাবৃষ্টির পূর্বাভাস ছিল না! কিন্তু ভারতের মধ্যপ্রদেশের এই শহরে ভারত-শ্রীলঙ্কা মিলে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ঠিক এ কাজটিই করেছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বাধিক ৩২ ছক্কার রেকর্ড ছোঁয়ার পথেই ছিল দুই দল। শেষ পর্যন্ত তা হয়নি। মোট ৩১ ছক্কায় শেষ হওয়া ম্যাচে ৮৮ রানের জয় পেয়েছে ভারত।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল রোহিত শর্মার দল। ধবলধোলাই ঠেকাতে হলে রোববার মুম্বাইয়ে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জিততেই হবে শ্রীলঙ্কাকে।

আগে ব্যাটিংয়ে নেমে চতুর্থ ওভারে দুষ্মন্ত চামেরাকে ছক্কা মেরে শুরুটা করেছিলেন ভারতীয় ওপেনার লোকেশ রাহুল। পূর্ণতা দিয়েছেন রোহিত শর্মা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছোঁয়ার পথে ভারতের অধিনায়ক মেরেছেন ১০ ছক্কা। সঙ্গে ৮ ছক্কা রাহুলের, ২টি ধোনির এবং একটি ছক্কা মারেন হার্দিক পাণ্ডিয়া। সব মিলিয়ে ২১ ছক্কায় এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছুঁয়ে ফেলে ভারত। এর আগে গত বছর যুক্তরাষ্ট্রের লাউডারহিলে এই ভারতের বিপক্ষেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ২১ ছক্কা মারার রেকর্ড গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

ভারতের ছুড়ে দেওয়া ৫ উইকেটে ২৬০ রানের ‘এভারেস্ট’ টপকাতে গিয়ে বেশ ভালো শুরু করেছিল শ্রীলঙ্কা। পঞ্চম ওভারে দলীয় ৩৬ রানে নিরোশান ডিকভেলা আউট হওয়ার পর তাণ্ডব শুরু করেন কুশল পেরেরা। ৪ বাউন্ডারি ও ৭ ছক্কায় ৩৭ বলে ৭৭ রানের ইনিংস খেলেন এই শ্রীলঙ্কান ব্যাটসম্যান। ২ ছক্কা ও ৩ বাউন্ডারিতে ২৯ বলে ৪৭ রান করেন উপুল থারাঙ্গা। ১টি ছক্কা মারেন ডিকভেলা।

শেষ পর্যন্ত ১৭২ রানে থেমে লঙ্কানদের ইনিংস। তাঁদের ইনিংসে ১০ ছক্কা আর ভারতের ইনিংসে ২১ ছক্কা মিলিয়ে এ ম্যাচে ছক্কা হয়েছে মোট ৩১টি—যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চসংখ্যক ছক্কার রেকর্ড। গত বছর লাউডারহিলের সে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ-ভারত মিলে মোট ৩২টি ছক্কা মেরেছিল, যা এ সংস্করণের আন্তর্জাতিক মঞ্চে এক ম্যাচে সর্বোচ্চসংখ্যক ছক্কার রেকর্ড।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা