রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ডাবল সেঞ্চুরিটাও করলেন নাসির

news-image

আগের দিনই সেঞ্চুরিটা করেছিলেন তিনি। অভিজ্ঞ অলরাউন্ডার নাসির হোসেনের চমৎকার সেঞ্চুরির ওপর ভর করে তাঁর দল রংপুর বিভাগ জবাবটা ভালোই দিয়েছিল। সেই তিনি টানা দ্বিতীয় দিন অপরাজিত থেকে করে ফেললেন চমৎকার একটি ডাবল সেঞ্চুরি।

আজ শুক্রবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে নাসির ২৭০ রানে অপরাজিত রয়েছেন। এবার তাঁর সামনে হাতছানি দিচ্ছে ট্রিপল সেঞ্চুরি। দারুণ এই ইনিংসটি তিনি খেলেছেন ৪৬৭ বল খরচায়। ২৯টি চার ও তিনটি ছক্কায় ইনিংসটি সাজান।

প্রথম শ্রেণির ক্রিকেটে এটি নাসিরের ক্যারিয়ার-সেরা। এর আগে তাঁর সর্বোচ্চ সংগ্রহ ২০১ রান।

জাতীয় দলের এই অলরাউন্ডারের অসাধারণ ডাবল সেঞ্চুরির ওপর ভর করে তৃতীয় দিনের খেলা শেষে রংপুরের সংগ্রহ পাঁচ উইকেটে ৫৭০ রান। এর আগে প্রথম ইনিংসে বরিশাল গড়েছিল ৩৩৫ রান। নাসিরের রংপুর এগিয়ে রয়েছে ২৩৫ রানে।

নাসিরের পাশাপাশি এই ম্যাচে দারুণ একটি সেঞ্চুরি করেছেন আরিফুল হক। তিনি ১৬২ রানের  ইনিংসটি খেলেন, ২৯০ বলে দশ চার, দুই ছক্কায়।

মনির ১৫১ রানে তিন উইকেট নিয়েও প্রতিপক্ষের ব্যাটসম্যানদের সামনে খুব একটা দৃঢ়তা দেখাতে পারেননি। আর ১০৪ রান দিয়ে একটি উইকেট পান কামরুল ইসলাম রাব্বি।

দিনের আরেক ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছেন জাতীয় দলের বাইরে থাকা ওপেনার এনামুল হক বিজয় (২০২)। তাই তাঁর দল খুলনা বিভাগ তৃতীয় দিন শেষে করে ৪৫৯ রান। এর আগে ঢাকা বিভাগ প্রথম ইনিংসে ১১৩ রানে অলআউট হয়ে গিয়েছিল।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা