শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে শিশু মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে ১৪ তম শিশু মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার ৬৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ম থেকে ৫শ শ্রেণী পর্যন্ত ১৪১২ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।

সকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের সভাপতি ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অবঃ (গ্রেড-১) প্রফেসর ফাহিমা খাতুন, জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভাইস চেন্সেলর ডক্টর আনোয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, জেলা আওয়ামীলীগের সাধরণ সম্পাদক আল মামুন সরকার প্রমূখ। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনশেষে শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ফাহিমা খাতুন বলেন, সরকার শিক্ষার মানোন্নয়নে খুবই আন্তরিক।

শিক্ষার্থীদের কল্যানে সরকার নানা উন্নয়নমূখী কর্মকান্ড বাস্তবায়ন করছে। তিনি বলেন, শিশুদের মেধা বিকাশে মেধাবৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সে লক্ষ্য নিয়েই আমরা মেধা বিকাশে দীর্ঘবছর যাবৎ এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকি।

উল্লেখ্য, ২০০৪ সাল থেকে চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ