বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানবন্ধন

news-image

গতকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর/২০১৭) দৈনিক যুগান্তরে  ‘বাঞ্ছারামপুরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ’ শিরোনামে এক মিথ্যা কল্পকাহিনীর সংবাদ প্রকাশ করে। যে সমস্ত অভিযোগগুলো আনা হয়েছে তার প্রতিটি-ই সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি গত ২৬ নভেম্বর অনুষ্ঠিত হয়ে যাওয়া ৫ম শ্রেণির প্রাথমিক সমাপনী পরীক্ষার গণিত বিষয়ের তার সম্পৃক্ত স্কুলটির সকল শিক্ষার্থীদের (শিক্ষার্থীদের গণিত পরীক্ষা খারাপ হবার কারনে) পরীক্ষার খাতা পূর্ণমূল্যায়ন/ভুল অংকগুলো টেম্পারিং করে সঠিক করে দেয়ার জন্য আমার কাছে দাবী করে।

এতে হয়তো তিনি দরিকান্দি স্কুলের ঐ সকল কোমলমতি শিক্ষার্থীদের কাছে ‘বাহাবা-মহান’ বা ‘প্রভাব-ক্ষমতা’দেখানোর সুযোগ পেতো।আমাকে হয়তো কিছু উৎকোচ দিতো।কিন্তু,এমন গর্হিত ও অনৈতিক কাজ আমার দ্বারা কোন ভাবেই সম্ভব নয় বলে তার এই অনৈতিক প্রস্তাব নাকচ করে দিলে সে ক্ষুদ্ধ হয়ে উঠে ।

যার ফলশ্রুতিতে যুগান্তরে মিথ্যা-বানোয়াট সংবাদ প্রকাশ করে আমার ভাবমূর্তী, সন্মান নষ্ট করার চেষ্টা করে। একই দিনে এহেন ন্যাক্কারজনক মিথ্যা সংবাদ দেখে বাঞ্ছারামপুরের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও আমার সহকর্মীরা স্বপ্রণোদিত হয়ে মিথ্যা সংবাদ বয়কট করে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন।

কারন, উপজেলার সন্মানীত শিক্ষকরা জানেন আমি কতোটা সততা ও নিষ্ঠার সাথে আমি আমার সরকারি পবিত্র দায়িত্ব পালন করি। সন্মানীত শিক্ষকদের ‘মিথ্যা প্রতি এমন প্রতিবাদী মানববন্ধন’-এ এবং সহমর্মিতায় আমি চির কৃতজ্ঞ।

নৌশাদ মাহমুদ
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা
বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা