সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে হত্যায় ঘটনায় ২ যুবক গ্রেফতার

news-image

সন্তোষ সূএধর, আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া  আশুগঞ্জে ফারুক ইসলাম (১৬) নামে এক রিকশাচালক হত্যাকারী দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দুইজন হত্যার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছেন ।

আজ বৃহস্পতিবার  দুপুরে আশুগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির এ তথ্যটি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জের পুরাতন থানা এলাকার জামির আলীর ছেলে রাসেল মিয়া (১৯) ও জেলার সরাইলের পানিস্বর এলাকার আবু সাঈদ মিয়ার ছেলে রেহান উদ্দিন (২০)।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ৮ ডিসেম্বর সকাল সাড়ে ৬টায় আলমনগরে তানিয়া অটো রাইসমিলের বাসা থেকে রিকশা নিয়ে বের হয় ফারুক। বিকেল পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি এবং তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এছাড়া রিকশাটিও খুঁজে পাওয়া যাচ্ছিল না। সারাদিন খোঁজ খবর না পেয়ে রাতে পরিবারের লোকজন আশুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরে ৯ ডিসেম্বর বিকেলে নিহতের বাবা কাশেম মিয়া সোনারামপুর সড়কের পাশে নিহতের লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। অপরদিকে, তার ব্যাটারিচালিত রিকশাটি সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই ইউনিয়নের বটতলি বাজারের একটি গ্যারেজ থেকে উদ্ধার করেছে পুলিশ।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: বদরুল আলম জানান,গোপন  সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে রাসেল ও রেহানকে গ্রেফতার করা হয়। এসময় তাদের দেয়া তথ্যমতে বিভিন্ন স্থান থেকে হত্যকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। পরে তারা ফারুককে হত্যার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেন। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা