সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে জাতীয় ভিটামিন“এ”প্লাস ক্যাম্পেইন উপলক্ষে  উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

news-image
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : আগামী ২৩ ডিসেম্বর‘১৭ইং অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন“এ”প্লাস ক্যাম্পেইন(২য় রাউন্ড)উদযাপন উপলক্ষে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আজ বৃহস্পতিবার উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেনের   সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার।
বিশেষ অতিথি ছিলেন  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা ,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেরিন সুলতানা,মেডিকেল অফিসার ডাঃ সোয়েব শাহরিয়ার,ডাঃ আওয়াতি ইবনে মতিন,ডাঃ কাওসার হাবিব, ইসলামী ফাউন্ডেশন প্রতিনিধি কাজী মাহবুবুর নবী ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন আবাসিক  মেডিকেল অফিসার ডাঃ মামুনুর রশিদ । অবহিতকরণ সভায় জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা,এনজিও প্রতিনিধি ও সাংবাদিকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা