,

আখাউড়া স্থলবন্দরে সোনালী ব্যাংকের বুথ খোলা রাখার নতুন নিয়ম চালু হচ্ছে

news-image
বিশেষ প্রতিনিধি : আগামীকাল শুক্রবার থেকে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের সোনালী ব্যাংকের বুথ খোলা রাখার নতুন নিয়ম চালু হচ্ছে। একই সঙ্গে পাল্টে যাচ্ছে ব্যাংক বুথ খোলা থাকার সময়সূচি।
ভ্রমণ কর জমা নেওয়ার সুবিধার্থে নতুন নিয়মে প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ব্যাংক বুথ খোলা থাকবে। আগামীকাল  বিকেলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক নতুন নিয়মে ব্যাংক চালুর উদ্বোধন করার কথা রয়েছে।
আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস জানান, এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। উদ্বোধনের পর থেকেই এ বন্দর দিয়ে যাতায়াতকারী যাত্রীরা নতুন নিয়মের ব্যাংক কার্যক্রমের সুবিধা ভোগ করতে পারবে।
সূত্রটি আরও জানায়, স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার পথে সব দেশের নাগরিকদের ৫০০ টাকা হারে ভ্রমণ কর পরিশোধ করতে হয়। সোনালী ব্যাংকের নির্ধারিত রসিদের মাধ্যমে এ ভ্রমণ কর জমা দিয়ে এর একটি কপি কাস্টমসকে দেওয়ার নিয়ম রয়েছে। টাকা জমা নেওয়ার জন্য স্থলবন্দরে সোনালী ব্যাংকের বুথ রয়েছে। তবে সেটি এখন পর্যন্ত শুধু সরকারি সময়সূচি মেনে খোলা থাকে। তবে যাত্রীদের সুবিধার্থে ব্যাংকে জমা দেওয়ার আবেদনের মাধ্যমে নগদ টাকা রেখে যাওয়ার সুযোগ চালু করে কাস্টম কর্তৃপক্ষ।
যাত্রীদের কাছ থেকে রাখা নগদ টাকা পরবর্তী সময়ে ব্যাংকে জমা দিয়ে রসিদ কাটে কাস্টম। বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠলে গত ২০ অক্টোবর থেকে এ সুবিধা বন্ধ করে দেওয়া হয়। এ অবস্থায় আখাউড়া স্থলবন্দর দিয়ে যাতায়াতকারী যাত্রীরা বিপাকে পড়ে যায়। কেন না ব্যাংক শুধু সরকারি সময় অনুসারে খোলা থাকত। অথচ যাতায়াতের জন্য ওই সময়ের আগে ও পরে বহু যাত্রী হাজির হয়। এ নিয়ে জটিলতা দেখা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমস্যা সমাধানে এগিয়ে আসে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে