,

মোরাতার গোলে সেমিতে চেলসি

news-image

লিগ কাপের কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথকে হারাতে ঘাম ঝরাতে হয়েছে চেলসির। বুধবার রাতে আলভেরো মোরাতার শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানের নাটকীয় জয় দিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় চেলসি।

ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে খেলার শুরুতেই এগিয়ে যায় চেলসি। ত্রয়োদশ মিনিটে সেস ফ্যাব্রেগাসের পাস থেকে গোল করে দলকে এগিয়ে নেন উইলিয়ান।

বিরতির পরপরই ব্যবধান বাড়ানোর চেষ্টা চালায় চেলসি। অন্যদিকে সমতায় ফিরতি মরিয়া হয়ে ওঠে বোর্নমাউথ। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে কালাম উইলসনের পাস থেকে দূরপাল্লার শটে ড্যান গোসলিং গোল করলে খেলা অতিরিক্ত সময়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে থাকে বোর্নমাউথ।

তবে বোর্নমাউথের সেই স্বপ্নে জল ঢেলে দেন মোরাতা। যোগ করা সময়ে এডেন হ্যাজার্ডের ব্যাকহিল পাস থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করে চেলসিকে সেমিফাইনালে তোলেন রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড।

সেমিফাইনালের প্রথম লেগে আগামী ৮ জানুয়ারি ঘরের মাঠে আর্সেনালকে আতিথ্য দেবে চেলসি। দুই সপ্তাহ পর ফিরতি লেগ অনুষ্ঠিত হবে। অন্য সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি খেলবে ব্রিস্টল সিটির বিপক্ষে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে