সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এক টিকিটের দাম ১৪ লাখের বেশি!

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) লড়াইয়ে টিকিটের দাম যে আকাশচুম্বী হবে সেটা আঁচ করা যাচ্ছিল বেশ আগে থেকেই। তাই বলে এতটা!! প্রায় সাড়ে ১৪ লাখ টাকা।

আগামী ১৪ ফেব্রুয়ারি সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগ। ৬ মার্চ পিএসজির হোম গ্রাউন্ড পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামে হবে দ্বিতীয় লেগের খেলা। তবু প্যারিস লেগের টিকিট নিয়ে পিএসজির সমর্থকরা উন্মাদপ্রায়। সব টিকিট এরই মধ্যে শেষ। তবে কিছু টিকিট পুনরায় বিক্রি হবে, যে সুযোগ নিতে পারেন আগ্রহী সমর্থকরা। তবে এ জন্য দিতে হবে চড়া দাম।

সবচেয়ে বেশি দামের টিকিট পেতে চাইলে আপনাকে গুনতে হবে ১৪ হাজার ৬৯৫ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ১৪ লাখ ৪৪ হাজার টাকা! প্যারিসের ক্লাবটি তাদের ওয়েবসাইটে লিখেছে, আমরা আপনাদের অবহিত করছি, পিএসজি ও রিয়াল মাদ্রিদ ম্যাচের কোনো টিকিট অবশিষ্ট নেই। পাশাপাশি ক্লাবটি কিছু টিকিট পুনরায় বিক্রির (রিসেল) খবর দিয়েছে। তারা লিখেছে, অধিকন্তু, আপনারা আমাদের রিসেল পেজে গিয়ে টিকিট কিনতে পারবেন।

প্যারিসে দ্বিতীয় লেগের খেলা শুরু হতে এখনো আড়াই মাসের মতো বাকি। এত দূরের ম্যাচের টিকিটের এত চাহিদা! এ ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে ৩১৫ ইউরো থেকে ১৪ হাজার ৬৯৫ ইউরোর মধ্যে। বার্নাব্যুর প্রথম লেগের টিকিটও সব বিক্রি হয়ে গেছে বলে রিয়াল মাদ্রিদ তাদের অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা