নাসিরনগরে আওয়ামীলীগের দোয়া ও মিলাদ মাহফিল
আকতার হোসেন ভুইয়া ,নাসিরনগর : জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,মৎস্যও প্রাণিসম্পদ মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর থেকে পাচঁবার নির্বাচিত সংসদ সদস্য বর্ষীয়ান নেতা এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হকের মৃত্যুতে তাঁর আত্মার শান্তি কামনা করে উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে আজ বুধবার স্থানীয় ডাক বাংলো প্রাঙ্গণে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে দোয়া মাহফিলে জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী,জেলা পরিষদ সদস্য হাজ্বী মোঃ ফারুকুজ্জামান ফারুক,চাতলপাড় ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ,ধরমন্ডল ইউপি চেয়ারম্যান বাহার উদ্দিন চৌধুরী,সদর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম,গোর্কণ ইউপি চেয়ারম্যান মোঃ হাসান খান,ভলাকুট ইউপি চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া,বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল বাকি,প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম,বাংলাদেশ আওয়ামী প্রজম্মলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ইখতেশামুল কামাল,আওয়ামীলীগ নেতা এডভোকেট জামাল উদ্দিন চৌধুরী,উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েত,উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক মোজাম্মেল হকসহ জনপ্রতিনিধি,দলীয় নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সদ্য প্রয়াত মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী এডভোকেট ছায়েদুল হকের বিদ্রেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিল পরিচালনা করেন পীরজাদা কাজী মাওলানা আলাউদ্দিন আহমেদ। পরিবারের পক্ষ থেকে প্রয়াত মন্ত্রীর একমাত্র পুত্র ডাক্তার এ এস এম রায়হানুল হক দোয়া মাহফিলে অংশ নেয়া সবার প্রতি কৃতজ্ঞতা জানান ও তাঁর পিতার আত্মার শান্তি কামনায় দোয়া চান।
উল্লেখ্য,গত শনিবার সকাল সাড়ে আটটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় বর্ষীয়ান নেতা মন্ত্রী এডভোকেট ছায়েদুল হক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।











