সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বোচ্চ গোলদাতা মেসির হাতে পিচিচি ট্রফি

news-image

 স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির ঘরে যোগ হলো আরও একটি পুরস্কার। গত মৌসুমে স্প্যানিশ লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হয়ে পিচিচি ট্রফি জিতলেন বার্সেলোনা তারকা। সোমবার চতুর্থবার পিচিচি খেতাব জিতে তিনি আবার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকে নতুন কীর্তি গড়লেন। এদিন মেসি আলর্ফাডো ডি স্টেফানো ট্রফিও হাতে তোলেন।

এর আগে ব্যালন ডি’ অর এর দৌড়ে দু’সপ্তাহ আগে মেসি হেরে গিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে। তবে উয়েফার বিচারে গত মৌসুমে ইউরোপের লিগে সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট জিতেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

২০১৬-১৭ মৌসুমে লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হিসেবে পিচিচি পুরস্কার জিতেছেন মেসি। রিয়াল তারকা রোনালদো এটি জিতেছেন তিনবার। তবে পুরস্কার পাওয়ার পর মেসির একমাত্র লক্ষ্যে যে এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে হারানো, তা অনুষ্ঠানেই স্পষ্ট করে দিলেন। বার্সেলোনা তারকা বলেন, ‘এল ক্লাসিকো জয়টাই হবে বার্সা সমর্থকদের জন্য বড়দিনের উপহার। এই ম্যাচটা সব সময়ই আমার কাছে স্পেশ্যাল। রিয়ালকে ওদের ঘরের মাঠে হারানোর আনন্দই আলাদা।’

আগামী শনিবার মৌসুমে লা লিগায় এল ক্লাসিকোর প্রথম ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

ছবি:সংগৃহীত

লা লিগার সেরা খেলোয়াড় হিসেবে আলর্ফাডো ডি স্টেফানো ট্রফি জেতেন মেসি। এছাড়া স্পেনের সবচেয়ে মূল্যবান ফুটবলার হিসেবে একই মঞ্চে বিশেষ ভাবে পুরস্কৃত করা হয় মেসির বার্সা সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তাকে।

১৯৫২-৫৩ সাল থেকে স্প্যানিশ পত্রিকা মার্কা প্রতি বছর কিংবদন্তি রাফায়েল পিচিচি মোরেনোর স্মরণে এই পুরস্কার দিয়ে আসছে। যেখানে এখন পর্যন্ত সর্বোচ্চ ছয়বার এই ট্রফি হাতে তুলেছিলেন প্রয়াত তেমো জারা। পাঁচবার করে পেয়েছেন আলর্ফাডো ডি স্টেফানো, কুইনি ও হুগো সানচেজ। ফেরেঞ্চ পুসকাসের সঙ্গে যৌথভাবে চারবার করে জিতলেন মেসি।

মেসি এর আগে ২০০৯-১০, ২০১১-১২ ও ২০১২-১৩ মৌসুমে ট্রফিটি জিতেছিলেন। আর গতবার ৩৪ ম্যাচে ৩৭টি গোল করে এবারের ট্রফি জিতলেন। যেখানে তার ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ দুটি গোল কম করেছিলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা