,

ভুটানকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল প্রথম চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল প্রায় নিশ্চিত করে রেখেছে বাংলাদেশ। রাজধানীর বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে এ জয় তুলে নেয় লাল-সবুজ জার্সিধারী কিশোরিরা।

এবার ভারতের বিপক্ষে নেপাল হারলে বা ড্র করলেই ফাইনালে চলে যাবে বাংলাদেশ। আর বাংলাদেশ আগামী বৃহস্পতিবার সাড়ে ১১টায় ভারতের মুখোমুখি হবে।

আক্রমণাত্মক খেলার লক্ষ্য নিয়ে ভুটানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। যেখানে ম্যাচের ১২ মিনিটে মার্জিয়ার কর্ণার থেকে আঁখি খাতুন হেড দিয়ে লিড নেন। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে বাঁ দিক থেকে মার্জিয়ার কর্নার ডি বক্সের ভেতর থেকে বাঁ পায়ের আঁখির সাইড ভলিতে পরাস্ত হন গোলরক্ষক। ২-০তে এগিয়ে যায় স্বাগতিকরা।

খেলার ৭৯ মিনিট জয় নিশ্চিত করে বাংলাদেশ। সাজিদা খাতুন গোল করলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রব্বানীর শিষ্যরা।

এর আগে দাপটের সঙ্গে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করে বাংলাদেশ। তহুরা খাতুনের হ্যাটট্রিকে নেপালকে ৬-০ গোলে বিধ্বস্ত করে দলটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে