,

টি-টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন সাকিবের কেরালা কিংস

news-image

বিপিএলে ফাইনালে হেরে শিরোপার স্বাদ পাওয়া হয়নি সাকিবের। তবে টি-টেন ক্রিকেটের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছে তার দল কেরালা কিংস।

ফাইনালে পাঞ্জাব লিজেন্ডসকে ৮ উইকেটে হারিয়েছে তারা।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে পাঞ্জাব লিজেন্ডস।  পাঞ্জাব লিজেন্ডসকে বড় সংগ্রহ এনে দেওয়ার কৃতিত্ব লুক রনচির।

নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান ৩৪ বলে পাঁচটি করে চার-ছক্কায় ৭০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এ ছাড়া শোয়েব মালিক ১৪ বলে ২৬ রান করেন।

১২১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা কেরালা কিংসকে শিরোপা জেতানার পথে পল স্টারলিং ও এউইন মরগ্যান হাফ-সেঞ্চুরি করেন। স্টারলিং ২৩ বলে ৫২ এবং মরগ্যান ২১ বলে করেন ৬৩ রান। বল হাতে ২ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব। ব্যাট হাতে সাকিবের নামার প্রয়োজন হয়নি।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে