শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধা শফিকুল আলমেরর  স্মৃতি সৌধে লাঞ্চিতের ঘটনায় সাংবাদিক সম্মেলন

news-image
বিশেষ প্রতিনিধি : একাত্তরে রনাঙ্গনে ফ্রন্ট লাইনের মুক্তিযোদ্ধা। পাক বাহিনী যার নাম শুনলেই ভয়ে কেঁপে উঠত। সেই মুক্তিযোদ্ধা স্বাধীনতার ৪৬ বছরের মাথায় মহান বিজয় দিবসের দিন জাতির বীরদের ফুলেল শ্রদ্ধা জানাতে গিয়ে স্মৃতি সৌধে  লাঞ্চিত হন। তিনি হলেন ব্রাহ্মণবাড়িয়ার অত্যন্ত বিনয়ী ও বন্ধুবৎসল শফিকুল আলম। বর্তমানে জেলা পরিষদের চেয়ারম্যানও। বিজয়ের দিনে স্মৃতি সৌধে মুক্তিযোদ্ধা লাঞ্চিত হওয়ার ঘটনায় তার সহকর্মী মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রচন্ড ক্ষোভ সৃষ্টি হয়েছে।
সহকর্মীরা কোন অবস্থাতেই সন্তানতুল্য বখাটেদের কাছে এমন ব্যবহার প্রত্যাশা করেনি। ঘটনার প্রতিবাদে শনিবার সন্ধ্যায়  জেলা পরিষদ চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আমানুল হক সেন্টু, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি হেলাল উদ্দিন, সহ সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন।
এতে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বিজয় দিবসের দিন স্মৃতি সৌধে একজন মুক্তিযোদ্ধাকে অন্যায় ভাবে লাঞ্চিত করা ও ছাত্রলীগ নেতাকে মারধর করার প্রতিবাদ জানান। আগামী ৭২ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে ব্যর্থ হলে কঠিন আন্দোলনের কর্মসূচী ঘোষনা করার কথা জানান।
এ ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে ব্যর্থ হলে শহরে কোন উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হলে প্রশাসনের কর্মকর্তাদের এর দায় বহন করতে হবে বলে হুশিয়ারী উচ্চারন করে। পরে প্রয়াত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এডভোকেট ছায়েদুল হকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।