বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির বিজয় র‌্যালী ও আলোচনা সভা স্থগিত (ভিডিও)

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর,মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর থেকে পাচঁবার নির্বাচিত সংসদ সদস্য বর্ষীয়ান নেতা অ্যাডভোকেট মোহাম্মদ ছায়েদুল হকের মৃত্যুতে নাসিরনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার পূর্ব নির্ধারিত বিজয় র‌্যালী ও আলোচনা সভা স্থগিত করে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয় । মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হকের এবং শহীদদের বিদ্রেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সহ-সভাপতি ফান্দাউক ইউপির চেয়ারম্যান এডভোকেট একেএম কামরুজ্জামান মামুনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ হান্নানের পরিচালনায় স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে অনুিষ্ঠত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ এ. কে. একরামুজ্জামান। দোয়া মাহফিল পরিচালনা করেন থানা জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ অলিউল্লাহ। এসময় উপজেলা,ইউনিয়ন,ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের তৃণমূল পযার্য়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য আজ শনিবার সকাল সাড়ে আটটায় দিকে মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে মন্ত্রীর মৃত্যুতে গোটা নাসিরনগরে শোকের ছায়া নেমে এসেছে।