,

জনসনের অবিশ্বাস্য থ্রোর ভিডিও ভাইরাল

news-image

স্পোর্টস ডেস্ক : বল হাতে মিচেল জনসন কতটা ভয়ঙ্কর তা বেশ ভালই জানে ক্রিকেট বিশ্ব। একার হাতে বহু ম্যাচ জিতিয়েছেন অস্ট্রেলিয়াকে। জনসনের আগুনে পেসের সামনে ২০১৩-১৪ অ্যাসেজে শেষ হয়ে গিয়েছিল ইংল্যান্ডের জারিজুরি। গোটা অ্যাসেজে নিয়েছিলেন ৩৭টি উইকেট।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্স দিয়ে আসছেন জনসন। বল হাতে তার ক্যারিশমার কথা সকলেরই জানা। এবার ফিল্ডার জনসনকে দেখল ক্রিকেট বিশ্ব।

পার্থ স্কর্চার্সের বিরুদ্ধে স্কোয়ার লেগ বাউন্ডারি থেকে ছোড়া মিচেলের থ্রো মনে করিয়ে দিল কিংবদন্তি প্রোটিয়া ফিল্ডার জন্টি রোডসের কথা। বাউন্ডারি বাঁচিয়ে জনসনের থ্রো সোজা গিয়ে লাগে উইকেটে। আর এই থ্রোতেই প্যাভিলিয়নে ফেরেন ইংল্যান্ড লায়ন্সের ডম বিস।

ম্যাচ শেষে তার থ্রোয়ের বিষয় জানতে চাওয়া হলে হাসতে হাসতে জনসন বলেন, সত্যি বলতে আমি থ্রোয়িং বিশেষ প্যাক্টিস করি না। আমি ভাগ্যবান যে আমার থ্রো সোজা গিয়ে উইকেটে লেগেছে। ভাগ্য ছাড়া এটা আর কিছুই নয়।

ভিডিও দেখতে ক্লিক..

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে