বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সবাইকে কাদিঁয়ে চিরবিদায় নিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক

news-image

একজন বর্ষীয়ান আ’লীগ নেতার বিদায়

আকতার হোসেন ভুইয়া ,নাসিরনগর : জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর,মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর থেকে পাচঁবার নির্বাচিত সংসদ সদস্য বর্ষীয়ান নেতা অ্যাডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নালিল্লাহি রাজিউন)। আজ শনিবার সকাল সাড়ে আটটায় দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মোহাম্মদ ছায়েদুল হকের বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী ও একমাত্র ছেলেসহ অসখ্য গুণগ্রাহী এবং রাজনৈতিক শিষ্য রেখে গেছেন।আ’লীগের এই প্রবীণ নেতার মৃত্যুতে নাসিরনগরে আওয়ামী পরিবারসহ মুক্তিযুদ্ধের পক্ষের নানা শ্রেণি পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

আ’লীগের এই বর্ষীয়ান নেতা দীর্ঘ তিন মাস ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। এদিকে প্রিয় নেতার মৃত্যুতে গোটা নাসিরনগরে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় মানুষটির শেষ সংবাদ জানতে রাত থেকেই তার নাসিরনগর উপজেলা পূর্বভাগ গ্রামের বাড়িতে ভিড় করতে থাকেন সাধারণ মানুষসহ দলীয় নেতাকর্মীরা।

হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের খ্যাতনামা আইজীবী এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক ১৯৪২ সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেরার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামে জম্মগ্রহন করেন। পিতা মরহুম সুন্দর আলী। ১৯৬৮ সালে এম এ (অর্থনীতি) ও ৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাস করেন। ছাত্র জীবনে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে পর্দাপণ করেন। ১৯৬৫-৬৬ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদে ছাত্রলীগের প্যানেলে ভিপি নিবার্চিত হন।

একাত্তুরের স্বাধীনতা যুদ্ধে একজন সাহসী মুক্তিযোদ্ধা হিসেবে সক্রিয়ভাবে অংশগ্রহন করেছেন। ১৯৭৩ সালে আওয়ামীলীগের টিকেটে সংসদ সদস্য নিবার্চিত হয়েছেন। ১৯৮৬ সালের নিবার্চনে পরাজিত হয়েছেন।

১৯৯৬ ,২০০১ ও ২০০৮,২০১৪ সালের নিবার্চনে আওয়ামীলীগের প্রার্থী হিসাবে অংশগ্রহন করে সংসদ সদস্য নিবার্চিত হন এবং দশম সংসদ নিবার্চনের পর মন্ত্রী পরিষদে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হিসেবে এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক দায়িত্ব পান। তিনি বর্তমান আওয়ামীলীগের শাসনামলে নাসিরনগরে ব্যাপক উন্নয়ন করেছেন।