বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে তৌহিদী জনতার বিক্ষোভ প্রতিবাদে

news-image

সন্তোষ চন্দ্র সূত্রধর, আশুগঞ্জ প্রতিনিধি : জের জালেমকে ইসরাইলের রাজধানী ঘোষনার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে তৌহিদী জনতা উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমআ’র নামাজের পর শহরের জামে মসজিদ চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বর এলাকায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে বাজার মাদ্রাসা, সোনারমপুর মদিনাতুল উলুম মাদ্রাসা, সোহাগপুর মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় হাজারো মুসল্লীরা অংশ নেন।

সমাবেশে সোনারমপুর মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি মোশারফ হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আশুগঞ্জ বাজার মাদ্রাসার মুহতামিম মুফতি ওবাইদুল্লাহ, সোহাগপুর মাদ্রাসার মুহতামিম হাফেজ শাহআলম চৌধুরী, বাশ বাজার মসজিদের ঈমাম মাওলানা সিরাজুল ইসলাম, সোনারামপুর মসজিদের ঈমাম মাওলানা আব্দুল আজিজ, মাওলানা ইয়াসিন, হাফেজ রহমত উল্লাহ, হাফেজ শফিকুল ইসলাম, জসিম উদ্দিন প্রমূখ। প্রতিবাদ সমাবেশ শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ডনাল্ড ট্রাম্পের দেয়া বক্তব্যের তীক্র সমালোচনা করে অতিলম্বে তা প্রত্যাহরের দাবী জানান এবং ফিলিস্তিনিদের অধিকার আয়ে বিশ্ব মুসলিমদের সোচ্চার হবার আহ্বান জানান।