,

টি-টেনে সেঞ্চুরি করলেই দুবাইয়ে অ্যাপার্টমেন্ট!

news-image

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দশটা থেকে শুরু হয়ে যাচ্ছে প্রথম বৈশ্বিক টি-টেন ক্রিকেট লিগ। সংযুক্ত আরব আমিরাতের এই আসরে বিশ্বের সব সেরা খেলোয়াড়রা খেলবেন। আর এই ১০ ওভারের ক্রিকেট আসরে কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি করলেই পাবেন দুবাইয়ে একটি স্টুডিও অ্যাপার্টমেন্ট। যার মূল্য বাংলাদেশি টাকায় ১১২৮৭৯১১। আমিরাতের মুদ্রায় ৫০০০০০ দিরহাম।

বাংলাদেশের তিন খেলোয়াড়ের খেলার কথা ছিল আসরটিতে। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে বেঙ্গল টাইগার্সের হয়ে খেলার অনুমতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টেস্ট এবং টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান কেরালা কিংসের। ড্যাশিং ওপেনার তামিম ইকবাল পাখতুন্সের। মাত্র শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অনেক বড় তারকাই এই আসরে খেলছেন।

১৪ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে ধুমধাড়াক্কা ক্রিকেট। সব খেলাই শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম এই টুর্নামেন্টে শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে ৬টি দল। উদ্বোধন হচ্ছে বেঙ্গল টাইগার্স ও কেরালা কিংসের ম্যাচ দিয়ে। বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান প্রথম ম্যাচেই মাঠে নামবেন আশা করা যায়। তামিমের পাখতুন্সের ম্যাচ পরেরটা। প্রতিপক্ষ মারাঠা অ্যারাবিয়ান্স। তবে বিপিএলের সময় উইকেটের তীব্র সমালোচনা করায় শোকজ নোটিশ পাওয়া তামিমকে এদিন বিসিবিতে শুনানিতে হাজির হতে হয়েছিল। রাতেই অবশ্য তার শারজাহ উড়ে যাওয়ার কথা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে