,

টি-১০ লিগ খেলতে দুবাইয়ে সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : বিপিএল শেষ। আপাতত জাতীয় দলেরও কোনও ব্যস্ততা নেই। এই ফাঁকে টি-১০ ক্রিকেট লিগে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাত গেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল ঢাকা ছাড়েন এই তিন ক্রিকেটার। আজ যাবেন তামিম ইকবাল। দল পেলেও অনাপত্তিপত্র না পাওয়ায় যেতে পারবেন না মোস্তাফিজুর রহমান।

ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-১০ ক্রিকেট। টুর্নামেন্টের সব ম্যাচ অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। এই টুর্নামেন্টে সাকিব আল হাসান খেলবেন কেরালা কিংসের হয়ে। তামিম ইকবাল খেলবেন পাখতুনসের হয়ে। আর মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল বেঙ্গল টাইগার্স।

আজ শুরু হয়ে টুর্নামেন্টটি শেষ হবে আগামী ১৭ ডিসেম্বর। বৃহস্পতিবার উদ্বোধনী দিনে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত দশটায় সাকিব আল হাসানের দল কেরালা কিংসের মুখোমুখি হবে বেঙ্গল টাইগার্স। রাত বারোটায় মারাঠা অ্যারাবিয়ান্সের মুখোমুখি হবে তামিম ইকবালের দল পাখতুনস।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে