সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ কোটি টাকা পাচ্ছেন মাশরাফিরা

news-image

স্পোর্টস ডেস্ক : আবারও মাশরাফি বিন মুর্তজার হাতে শিরোপা। অধিনায়ক হিসেবে জিতলেন চারটি বিপিএল শিরোপা। মাশরাফির চারটি হলেও তাঁর দল রংপুর রাইডার্সের শ্রেষ্ঠত্ব এবারই প্রথম। ২০১৩ সালে বিপিএলের দ্বিতীয় মৌসুমে আত্মপ্রকাশের পর মালিকানা বদলেই রংপুরের ফ্র্যাঞ্চাইজিটির এই সাফল্য। শিরোপা জয়ের আনন্দ অনির্বচনীয়। তবে সেই আনন্দের সঙ্গে বিপুল অর্থযোগও হচ্ছে রংপুরের খেলোয়াড়দের। চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রাইজমানি হিসেবে ২ কোটি টাকা পাচ্ছেন মাশরাফিরা।

ফ্র্যাঞ্চাইজি লিগ মানেই টাকার ঝনাঝনানি। দলের পেছনে মালিকপক্ষের বিনিয়োগও নেহাত কম নয়। সে তুলনায় লাভ কতটুকু, সে প্রশ্নটা থাকেই। তবে প্রাইজমানিটা রংপুরের ফ্র্যাঞ্চাইজির মুখে হাসি ফোটাচ্ছেই। শিরোপা জয়ের সন্তুষ্টিটা অন্য মাত্রারই। সেটি টাকার অঙ্কে রূপান্তর করাটা বেশ কঠিনই।
শিরোপা জয়ের আনন্দ, সঙ্গে ২ কোটি টাকার প্রাইজমানি—আনন্দের ষোলোকলা পূর্ণ হলো মাশরাফির রংপুরের।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা