সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় ওয়ানডেতে বিশাল ব্যবধানে হারল শ্রীলঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক : ১৮০ রানে যখন সপ্তম উইকেট হারাল শ্রীলঙ্কা, প্রশ্নটা তখনই জাগল। শ্রীলঙ্কা কি পারবে? না ম্যাচ জেতার সম্ভাবনা ততক্ষণে হাওয়া হয়ে গেছে তাদের। একটাই প্রশ্ন তখন, পুরো শ্রীলঙ্কা দল মিলে কি ২০৮ রান করতে পারবে? না হলে যে একা রোহিত শর্মার এক ইনিংসের কাছে পুরো শ্রীলঙ্কা দলকেই হারতে হয়!

ভারতের দেওয়া ৩৯৩ রানের লক্ষ্য ছোঁয়া যে শ্রীলঙ্কার এই ব্যাটিং লাইনআপের সাধ্য নয়, সেটা বোধ হয় সফরকারী দলও জানত। সে জন্যই হয়তো জয়ের লক্ষ্যে ছোটার চেষ্টাও দেখা গেল না শ্রীলঙ্কার মধ্যে। তবে অন্তত রোহিতকে টপকাতে পেরেছে তারা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮ উইকেটে ২৫১ তুলেও ১৪১ রানে হেরেছে। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা।

রোহিতের অতিমানবীয় ইনিংসে ৪ উইকেটে ৩৯২ রানের পাহাড় গড়েছিল ভারত। সে পাহাড়ে চড়ার চেষ্টায় শুরুতেই পা পিছলে গেল শ্রীলঙ্কার। মাত্র ৮ ওভারের মধ্যে ৩০ রানে দুই ওপেনারের বিদায়। শুরুতেই শ্রীলঙ্কা ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে গেল। ওটা ঠিক করা তো দূরে থাক, প্লাস্টার লাগানোর চেষ্টাও করতে পারেনি শ্রীলঙ্কা। ম্যাথুসকে দর্শক বানিয়ে আসা যাওয়ার মিছিলে নাম লেখালেন সব লঙ্কান ব্যাটসম্যান। ১১৫ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে নামা আসেলা গুনারত্নে কিছু চার মেরে দর্শক মাতালেন কিন্তু ওতে ম্যাচের ভাগ্যে আঁচড়ও পড়েনি।

দলীয় ১৫৯ রানে গুনারত্নের (৩০ বলে ৩৪ রান) বিদায়ের পর আবারও ‘নিঃসঙ্গ শেরপা’ হয়ে খেললেন ম্যাথুস। অন্য প্রান্তে আসা-যাওয়া চলছে, আর ম্যাথুস একা একা লড়ে প্রথমে দুই শ পার করলেন। রোহিতকেও (২০৮ রান) পার করলেন।
এই লড়াইটা থামল শেষ ওভারে। ততক্ষণে নামের পাশে ১১১ রান জুটিয়ে ফেলেছেন সাবেক অধিনায়ক। ১৯৪তম ওয়ানডেতে এসে দ্বিতীয় সেঞ্চুরির দেখা পাওয়াটাও মনে হয় না এত বড় পরাজয়ের প্রলেপ হতে পেরেছে ম্যাথুসের!

তবে এই ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটিংটাকে ভদ্রস্থ চেহারা দিতে পেরেছেন। ক্রিকেট অনেকটা মানসিক লড়াইয়ের খেলা। বোলিংয়ের পর ব্যাটিংয়েও দুমড়ে-মুচড়ে গেলে ফাইনাল হয়ে ওঠা শেষ ম্যাচে দাঁড়াতেই হয়তো পারত না শ্রীলঙ্কা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা