শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় কলেজছাত্রী নিহত

BBaria map-2কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাস সড়কের শেরপুর এলাকায় ট্রাকের চাপায় নিপা আক্তার (২০) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
 
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিপা দক্ষিণ পৈরতলা এলাকার কনু মিয়ার মেয়ে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী।
 
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর ট্রাফিক বিভাগের পরিদর্শক মো. বায়েজিদ বাংলানিউজকে জানান, সকালে কলেজে যাওয়ার পথে নিপা রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিপার মৃত্যু হয়। এলাকাবাসী ট্রাকটি আটক করেছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা