সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ান ডে ক্রিকেটে ‘ডাবল সেঞ্চুরি’র হ্যাট্রিক রোহির শর্মার

news-image

আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরির ‘হ্যাটট্রিক’ গড়লেন রোহিত৷ ২০৯, ২৬৪ আর আজকে অনবদ্য ২০৮*৷

ক্যাপ্টনর ব্যাটে ধরমশালার লজ্জা ঢাকল ভারত! রোহিত শর্মার ডাবল সেঞ্চুরিতে মোহালিতে ৩৯২ রানের পাহাড়ে টিম ইন্ডিয়া৷ ওয়ান ডে ক্রিকেটে এদিন কেরিয়ারের ১৬তম সেঞ্চুরিটি করেন রো-হিট৷ ১১৫ বলে ৯টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে শতরানে পৌঁছন টিম ইন্ডিয়ার স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন৷ তার পর মোহালিতে শুধুই রো-হিট৷

ধরমশালায় সিরিজের প্রথম ম্যাচে ১১২ রানে গুটিয়ে যায় বিরাটহীন ভারত৷ হাসতে হাসতে ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ ১-০ এগিয়ে যায় মাস তিনেক আগে ঘরের মাঠে ভারতের কাছে ৯-০ পর্যুদস্ত হওয়া লঙ্কাবাহিনী৷ কিন্তু মোহালিতে বিপরিত চিত্র৷ ধরমশালার মত এখানেও শ্রীলঙ্কা টস জিতে ভারতকে ব্যাট করেত পাঠায়৷ কিন্তু প্রথম ম্যাচের পুনরাবৃত্তি করেনি টিম ইন্ডিয়ার দুই ওপেনার৷ শিখর ধাওয়ান ও রোহিত ওপেনিং জুটিতে ১১৫ রান যোগ করে ভারতীয় ইনিংসের ভিত মজবুত করেন৷ সেই ভিতে ইমারত গড়েন ক্যাপ্টেন নিজেই৷ ১৫৩ বলে ১২টি ছক্কা ও ১৩টি বাউন্ডারির সাহায্যে ২০৮ রানে অপরাজিত থাকেন রোহিত৷

ধাওয়ান ৬৮ রানের ধামাকাধার ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরলেও দুরন্ত সেঞ্চুরি আসে রোহিতের ব্যাট থেকে৷ মোহালিতে এদিন টিম ইন্ডিয়া তাদের দু’টি মাইলস্টোন টপকে যায়৷ ভারত অধিনায়ক হিসেবে রোহিত টপকে যান বিরাট কোহলিকে৷ এর আগে ক্যাপ্টেন হিসেবে বিরাট সর্বোচ্চ ১৩৮ রান করেছিলেন রাঁচিতে৷ পাশাপাশি মোহালিতে এদিন সর্বোচ্চ স্কোর করল ভারত৷ এর আগে মোহালিতে ভারতের সর্বোচ্চ রান ছিল পাকিস্তানের বিরুদ্ধে ৩২১ রান৷ ক্যাপ্টেনকে যোগ্য সঙ্গত দেন নবাগত শ্রেয়স আয়ার৷ আগের ম্যাচে ওয়ান ডে অভিষেক হওয়া আয়ার এদিন প্রথম আন্তর্জাতিক হাফ-সেঞ্চুরিটি করেন৷ মোহালিতে এদিন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ওয়াশিংটন সুন্দরের৷ বছর আঠারোর তামিল অফ-স্পিনারের হাতে এদিন টিম ইন্ডিয়ার ক্যাপ’টা তুলে দেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী৷

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা