,

শিরোপা জয়ের রহস্য ফাঁস করলেন মাশরাফি

news-image

স্পোর্টস ডেস্ক : বিপিএলের পঞ্চম আসরে ঢাকা ডায়নামাইটসকে ৫৭ রানে হারিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হিসেবে শেষ হাসি হাসতে পেরেছে রংপুর রাইডার্স। মিরপুরে বিপিএলের পঞ্চম আসরের শিরোপা নির্ধারণী ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে দলটির অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানালেন দলের শিরোপা জয়ের রহস্যের কথা।

মাশরাফি বলেন, ‘গ্রুপ পর্ব পার করার পর চতুর্থ দল হিসেবে খেলে ফাইনালে উঠলাম। আমাদের সবার জন্য একটাই বার্তা ছিল, আমরা যে সুযোগটি পেয়েছি সেটা কাজে লাগাতে হবে। আর একটা জিনিস করি, আমরা সর্বাত্মক ক্রিকেট খেলি স্বাধীনভাবে। যেটা করতে মন চায় সেটা যেন পূর্ণ স্বাধীনতা নিয়ে করি। ’

ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালামের তাণ্ডব প্রসঙ্গে রংপুর অধিনায়ক বলেন, ‘গেইল-ম্যাককালামকে বলা ছিল, যেহেতু তোমরা শটস খেলতে পছন্দ করো, তাহলে সেটাই করো। স্বাধীনভাবে নিজেদের খেলা খেলে যাও। কোনো দোষারোপ নেই। কেউ কাউকে ব্লেমিং করিনি। এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল।’

তিনি আরও বলেন, ‘ভাগ্য সহায় না হলে কিছুই সম্ভব না। আমি ভাগ্যে বিশ্বাস করি। তবে অবশ্যই আপনাকে চেষ্টাও করতে হবে। কিন্তু দিন শেষে চ্যাম্পিয়ন হতে হলে কিংবা যে কোনো ভালো কিছু করতে হলে ভাগ্য অবশ্যই সঙ্গে থাকতে হয়। আমি বিশ্বাস করি এটাই। ’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে